বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ব্যবসায়ী নিগ্রহের প্রতিবাদে উত্তাল দোয়ারাবাজার, মানববন্ধনে জনতার অংশগ্রহণ

    ব্যবসায়ী নিগ্রহের প্রতিবাদে উত্তাল দোয়ারাবাজার, মানববন্ধনে জনতার অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেনের দোকানে দুদ্ধর্ষ ডাকাতি ও তার ভাইদের উপর আলাউদ্দিন গংদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন। শুক্রবার বিকালে উপজেলার চকবারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে চকবাজার বাজারের প্রধান উপদেষ্টা মাষ্টার সিকান্দার আহমদ এর সভাপতিত্বে  ও মোহাম্মদ আজাদ হোসাইন পরিচালনায় বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়নের জামাতের আমির ডাঃ এনামুল হক,বাজার কমিটির সেক্রেটারি জাকির হুসেন, বিএনপি নেতা নূর হুসেন নূরু,ডাঃ আলিম উদ্দিন পলাশ।

    মানববন্ধনে বক্তারা বলেন, চকবাজার বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ মিয়ার পিতা পল্লী  বিদ্যুুতের একটি বিল যাচাই করতে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে উপস্থিত হন। এ সময় জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে বিবাদী একই গ্রামের আলাউদ্দিনের ডাকে সাড়া না দিলে আলাউদ্দিন গংয়ের অতর্কিত কিল-ঘুষিতে মারাত্মকভাবে আহত হন তিনি। দ্বিতীয় দফা পরদিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ আলীর ছেলে সাফায়াত, আজাদ, আব্দুল মালেক, ভাতিজা মনির উদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চাইলে জামাল ও রিপনসহ সংঘবদ্ধ ভাবে চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্রসহ উল্টো অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এ সময় আহতদের দোকান ভাঙচুরসহ তাদের ক্যাশ বাক্সে থাকা চারটি দোকানের ৫ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় সাদিয়া বেগমসহ গং বিবাদীরা। তাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আল উদ্দিন গংদের গ্রেফতার করুন। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন। এসম উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, গোলাম হুসেন, মনির হুসেন, রহমতুল্লাহ, দুলাল মিয়া, শাহ আলম, শাহজাহান মিয়া, শফিক প্রমূখ।
     


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন