বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিদেশ পাড়ি দিয়ে ‘বিদায়’ লিখলেন মাহি, ভক্তদের মনে প্রশ্নের ঝড়

    বিদেশ পাড়ি দিয়ে ‘বিদায়’ লিখলেন মাহি, ভক্তদের মনে প্রশ্নের ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশে নেই। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছেন অভিনেত্রী। সেখানে অবস্থান করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। যা জল্পনা তৈরি করেছে ভক্ত ও দর্শক মহলে।

    দেশ ছাড়ার পর বৃহস্পতিবার (১৯ জুন) একটি রহস্যময় ফেসবুক পোস্ট করেন মাহি। সেখানেই তিনি জানান, দেশ ছেড়ে আমেরিকায় আছেন তিনি।

    ফ্লাইটে থাকার মুহূর্তের ৬টি ছবি আপলোড করেন। ক্যাপশনে রহস্যের জন্ম দিয়ে লেখেন, সব ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।

    পোস্টের পরই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন মাহি। অনেক নেটিজেন আবার অভিনেত্রীর দেশ ছাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশও করছেন।

    এ প্রসঙ্গে মাহিয়া মাহির সঙ্গে কথা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন,

    দেশ ছেড়ে একেবারে চলে আসেনি। আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।

    মাহি আরও বলেন,

    ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে তাই আজ এলাম।

    ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি অভিনেত্রী। হেসে এড়িয়ে যান।

    ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। দেশ ও জনগণের সেবার জন্য সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও আসার আগ্রহ রয়েছে অভিনেত্রীর।  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ