বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে জেলা বিএনপি নেতা গ্রেপ্তার

    নরসিংদীতে জেলা বিএনপি নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর দক্ষিণখান থানার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে আটক করা হয়।

    গ্রেপ্তার হওয়া জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। উভয় পক্ষ এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করে। এর মধ্যে ছাত্রদল নেতা সিয়াম মিয়া বাদী হয়ে করা মামলায় ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করা হয়।

    ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে, এই ঘটনার পর জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম অপর পক্ষের নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে একটি পাল্টা মামলা করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন