বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী আটক

    কক্সবাজারের মহেশখালীতে  যৌথ অভিযানে অস্ত্র সহ  কুখ্যাত সন্ত্রাসী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছেন ।
    বৃহস্পতিবার ১৯ জুন  দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, চারটি রামদা এবং একটি ব্রাস নাকল উদ্ধার করা হয়। পরে সন্ত্রাসী আবু বক্করকে অস্ত্রসহ আটক করা হয়।

    আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

    লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। যার ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন