বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কিং’ সিনেমায় চমক: শাহরুখ খানের সঙ্গে এড শিরান!

    কিং’ সিনেমায় চমক: শাহরুখ খানের সঙ্গে এড শিরান!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা মানেই টানটান উত্তেজনা। এবারের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে সেই উত্তেজনা ব্যাপক। সিনেমাটি নিয়ে কয়েকদিন পরপর নতুন নতুন খবর প্রকাশ পাচ্ছে। জানা গেল ব্রিটিশ পপ তারকা যুক্ত হচ্ছেন ‘কিং’এ।

    হিন্দুস্তান টাইমস এর খবর, শাহরুখের এই ছবির জন্য একটি গান রেকর্ড করেছেন এড শিরান। এর আগে ‘রাওয়ান’ (২০১১) ছবিতে শাহরুখ আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন। ওই ছবির সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’ একন গেয়েছিলেন।

    শাহরুখের সঙ্গে এডের কাজ করার খবর ছড়ায় একটি ইনস্টাগ্রাম কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে। একজন ভক্ত এডকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কার জন্য হিন্দি গান গাইছেন?

    উত্তরে শিরান বলেন, ‘হিন্দি গানটা শাহরুখের একটা বলিউড ছবির জন্য ছিল। এটা অরিজিৎ সিংয়ের সঙ্গে স্যাফায়ার গানটির মতো।’ এডের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ ট্র্যাকের জন্য অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন।
     
    এড শিরান যদিও সরাসরি ‘কিং’ ছবির কথা বলেননি, তবুও নেটিজেনরা অনেকেই মনে করছেন এড পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবির কথাই বলছেন। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ