বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তাণ্ডব’ সিনেমা পাইরেসি: আরও দুইজন আটক

    তাণ্ডব’ সিনেমা পাইরেসি: আরও দুইজন আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত ছবি ‘তাণ্ডব’ এর পাইরেসির মূলহোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মূলহোতা টিপু সুলতানসহ শাদি সাদ ও সাজিদুল ইসলাম নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতরা আরও দুজনের নাম বলেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একটি সিনেমা হলের অপারেটরের মাধ্যমে সিনেমা পাইরেসি হয়েছে বলে জানায় পুলিশ।

    মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে টিপু সুলতানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিপু নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের ছেলে।

    নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
     
    এতে বলা হয়, পাইরেসি করে বিভিন্ন মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সম্প্রচারের অভিযোগে প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) টিপু সুলতানসহ আরও কয়েকজনের নামে ঢাকার বনানী থানায় মামলা করেন।

    রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো ও সিয়াম আহমেদসহ আরও অনেকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ