বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জয়ার নতুন সিনেমা আসছে ঈদের পরেই

    জয়ার নতুন সিনেমা আসছে ঈদের পরেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দশ বছর পর ফের বাংলা ছবি তৈরি করছেন ভারতীয় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ডিয়ার মা, এর মাধ্যমে । যেখানে কেন্দ্রীয় ভূমিকায় জয়া আহসান। ১৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। খবরটি জয়া নিজেই নিশ্চিত করেছেন।  

    রোজকার জীবনে মায়েদের শক্তির কথা উঠে আসবে এই ছবিতে।

    সম্প্রতি ছবিটি নিয়ে কলকাতায় পোস্টার উন্মোচন করা হয়। সেখানে জয় বলেন, ‘যত বড় হচ্ছি উপলব্ধি করছি, আমি মায়ের মতো হয়ে উঠছি।। চেহারা, অনুভূতি, মন, মেজাজ, সব মায়ের মতো হয়ে যাচ্ছে। এগুলো দেখে মজাই লাগে।’

    জয়া আরও বলেন, ‘সন্তানধারণ থেকে শুরু করে মা হিসেবে এগিয়ে যাওয়া— আমার মা-ও নিশ্চয় এই সময়গুলো উপভোগ করেছেন। এই চরিত্র তো বটেই। গোটা জীবনে চলার পথেই আমার মা আমার কাছে অনুপ্রেরণা।’

    সিনেমায় জয়া কাজ নিয়ে মগ্ধ পরিচালক। অনিরুদ্ধ রায়চৌধুরী বলেন, ‘‘এই চরিত্রের জন্য জয়াই সঠিক, এটা ভেতর থেকেই মনে হয়েছিল। অনেক দিন ধরে জয়ার সঙ্গে কাজ করার ইচ্ছে। ‘কড়ক সিং’-এ ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ওর অভিনয় আমাকে খুব আকর্ষণ করে। এই ছবিতে জয়া অসাধারণ। টানা তিন মাস এই ছবিতে জয়া আমার সঙ্গে ওয়ার্কশপ করেছে। চরিত্র নিয়ে ও নিজেও অনেক ভেবেছে। ওর অনেকটাই অবদান।”


    প্রসঙ্গত, এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত দুটি সিনেমা। রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’। তার আগে, ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এই ছবির শুটিং হয়েছিল করোনাকালীন সময়ে। এবার আসছে জয়ার কলকাতার সিনেমা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ