বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নুসরাত ফারিয়া জামিনে, এখন কী করছেন অভিনেত্রী?

    নুসরাত ফারিয়া জামিনে, এখন কী করছেন অভিনেত্রী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া নুসরাত ফারিয়া বর্তমানে জামিনে। চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। তবে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন তিনি।

    আজ (১৮ জুন) দুপুরে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয় তার ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, স্টুডিওতে ভয়েস দিচ্ছেন ফারিয়া। পোস্ট লিখেছেন, ‘১ মাস পর....’

    ধারণা করা হচ্ছিল আবারও মামলা-গ্রেফতারের জটিলতা কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। বিষয়টি জানতে যোগাযোগ করলে অন্য কেউ ফারিয়ার মুঠোফোনের কল রিসিভ করে বলেন, ‘এখন নুসরাত ফারিয়া হাসপাতালে আছেন।’

    এদিকে ফারিয়ার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে মজুমদার নামে একজন লিখেছেন, ‘খুবই চমৎকার লাগছে। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। পাশে আছি।’ আরও একজন লিখেছেন, ‘ওয়াও অসাধারণ, চমৎকার, দৃষ্টিনন্দন, নানন্দনিক ফটো।’

    গত মাসে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর একদিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ফারিয়ার জামিনের আদেশ দেন।

    শোনা যাচ্ছে, পেছনের সবকিছু ফেলে আবারও কাজে মনোযোগী হয়ে উঠছেন নুসরাত ফারিয়া। শিগগির হয়তো তাকে দেখা যাবে নতুন কোনো চলচ্চিত্রেও।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ