বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আসছে অজয়ের গোলমাল!

    আসছে অজয়ের গোলমাল!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কমেডি ছবির তালিকা যদি প্রকাশ হয় তাহলে প্রথম দিকেই থাকবে ‘গোলমাল’ ছবির নাম। মানুষকে অনাবিল আনন্দে বারবার ভাসিয়েছেন এই ছবির কলাকুশলীরা। প্রতিবার ছবিতে অন্যরা পাল্টে গেলেও পাল্টান না অজয় দেবগন।

    এবার রোহিত শেট্টির সঙ্গে ১৪ তম বার জুটি বাঁধতে চলেছেন তিনি। তৈরি হতে চলেছে ‘গোলমাল ৫’। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে  ছবির শুটিং শুরু হবে।

    বর্তমানে পরিচালক রোহিত শেট্টি ব্যস্ত আছেন জন আব্রাহাম অভিনীত ‘রাকেশ মারিয়া’ বায়োপিকের কাজ নিয়ে, যা এই বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপরই তিনি গোলমাল ৫ এর প্রস্তুতি নেবেন।

    জানা গেছে. গোলমাল ৫ এর চিত্রনাট্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন একজন লেখক এই পর্বের গল্প রচনা করেছেন। ছবির প্রধান চরিত্রে থাকবেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়স তালপড়ে ও জনি লিভার। তবে পার্শ্ব চরিত্র ও নায়িকা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

    গোলমাল সিরিজের পূর্ববর্তী পর্বগুলো মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৭ সালে। প্রায় ১০ বছরের অপেক্ষার পর ভক্তরা পাচ্ছেন নতুন হাসির নতুন ঢেউ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ