বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আসছে অজয়ের ‘রেইড ২’ দেখা যাবে ঘরে বসেই

    আসছে অজয়ের ‘রেইড ২’ দেখা যাবে ঘরে বসেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা অজয় দেবগনের ‘রেইড’ সিনেমাটি ব্যাপক সফলতা লাভ করেছিল। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘রেইড ২’। এটি গত ১ মে মুক্তি পেয়েছে। অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ অভিনীত সিনেমাটি সবার প্রশংসা লাভ করে। একদিকে অজয়ের অসাধারণ অভিনয় অন্যদিকে রীতেশের চোখ ধাঁধানো চতুরতা- সব মিলিয়ে রোমাঞ্চ থ্রিলার এ সিনেমাটি খুব কম দিনেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল।

    ‘রেইড-২’ সিনেমায় অজয় দেবগন একজন সরকারি কর্মচারীর ভূমিকায় অভিনয় করেছেন। সরকারের নির্দেশে অবৈধভাবে লুকিয়ে রাখা সম্পত্তি খুঁজে বের করেন তিনি। প্রথম পর্বে সৌরভ শুক্লার বাড়িতে রেইড করেছিলে অজয়। এবার তারই ভাগ্নে অর্থাৎ রীতেশের বাড়িতে হানা দেয় অজয় দেবগনের পুরো টিম। এরপর শুরু হয় চোর পুলিশ গল্প, প্রতিটি পরতে পরতে উঠে আসে সাসপেন্স।

    প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দেড় মাসের মধ্যেই সিনেমাটি দর্শকদের ঘরে বসে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ২৭ জুন ২০২৫ নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি দেখা যাবে। যেসব দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পারেনি তাদের জন্য এটাই হলো সুবর্ণ সুযোগ।

    এ সিনেমায় অজয় এবং রীতেশ ছাড়া অভিনয় করেছিলেন বানী কাপুর, তামান্না ভাটিয়া, অমিত সিয়াল প্রমুখ। রাজকুমার গুপ্ত নির্মিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ, করন ব্যাস এবং নির্মাতা নিজেই। প্রযোজনা করেছেন অভিষেক পাঠক, প্রজ্ঞা সিং, কৃষ্ণ কুমার, গৌরব নন্দ, ভূষণ কুমার এবং কুমার মঙ্গত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ