শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • ঝিনাইদহে কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

    ঝিনাইদহে কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামে মুনতাহা নামের ২২ দিনের এক কন্যা শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা তানজীলা খাতুনকে হেফাজতে রেখেছে পুলিশ। মুনতাহা হরিশংকরপুর ইউনিয়নের নরহরিদ্রা গ্রামের মিল্টন হোসেনের একমাত্র মেয়ে ।


    জানা যায়, দুপুরে নিজ ঘরে শিশু মুনতাহাকে নিয়ে শুয়ে ছিল মা তানজীলা খাতুন। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখে মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মাকে জিজ্ঞাসা করলে বলে কেউ জ্বীনের বেশে এসে ওকে নিয়ে গেছে। পরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের নলকূপের ডোবা থেকে মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ পরকীয়ার জেরেই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার মা। 

    এই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে তানজীলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনটি হেফাজতে নিলেও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান। লাশটি পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন