বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

    নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত দেশব্যাপী ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

    রবিবার (১৫ জুন)  নাগরপুর  থানা চত্বরে বৃক্ষ রোপন করা হয়।

    নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়। 


    এসময় উপস্থিত ছিলেন  নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সহ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন