শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তারেক রহমান ও বিএনপির মহাসচিবের শোক

    প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মোহসীন মন্টু আর নেই

    প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মোহসীন মন্টু আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

    রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ মুহূর্তে ছিলেন লাইফ সাপোর্টে। বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    মোস্তফা মোহসীন মন্টু ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ও মধ্যপন্থি রাজনৈতিক আদর্শের প্রবক্তা। এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও পরে তিনি গণফোরামের নেতৃত্বে যুক্ত হয়ে সংসদীয় গণতন্ত্র এবং সংলাপনির্ভর রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

    বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

    এদিকে, বন্ধু মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু খবরে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

    মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোটে রাতে করে ফেলার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তারা।

    এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মন্টু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন