বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না :জায়েদ

    বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না :জায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক জায়েদ খান পাঁচ বছর আগে বাবা এম এ হককে হারিয়েছেন। ৮৪ বয়সে ক্যানসার, ও নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিরোজপুরের গ্রামের বাড়িতে দাদা-দাদির পাশে বাবাকে দাফন করেছেন জায়েদ খান।

    আজ বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা। ফেসবুকে এক স্ট্যাটাসে জায়েদ লেখেন, ‘বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না। বাবা-মায়ের আবার দিবস কি! ছেলেমেয়েরা বাবা-মাকে এত ভালোবাসলে বৃদ্ধাশ্রমে বাব-মা থাকতো না। আমরা অমানুষ। আমরা আমাদের বাবা-মাকে যথার্থ ভালোবাসতে পারিনি। তারা যেভাবে আমাদের লালন পালন করেছেন সেভাবে পারিনি। আমাদের মা-বাবাই আমাদের জান্নাত।’

    তিনি আরও লেখেন, ‘বাবা-মাকে সেবা করা সবার ভাগ্যে জোটে না। আজ নাকি বাবা দিবস। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। যাবার আগে এভাবেই সারা রাত হাত ধরে ছিলাম। আমার চোখের পানি গড়িয়ে বাবার হাতের উপর পড়ল। বাবা অক্সিজেন মাস্ক পরেও আমার চোখের পানি পড়াটা টের পেল। মাস্ক খুলে আমাকে বললো, ‘বাবা কান্না কইরো না। বাবার সেই কথাটা এখনও কানে বাজে।’

    এই নায়ক সবশেষে লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীর সকল বাবা-মাকে ভালো রাখুক। আর তোমরা কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। এত বড় পাপ করো না।’

    জুলাই-আগস্টে আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ সেখানেই যুক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য়। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ