বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল নগর বাউল জেমস এর কনসার্ট

    যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল নগর বাউল জেমস এর কনসার্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের কনসার্টটি পূর্বঘোষণা অনুযায়ী বাংলাদেশের সময় আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজকদের পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল না।

    কনসার্টটি নিয়ে আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, এর আগে যুক্তরাষ্ট্রে অনেকের কনসার্ট হয়েছে। কিন্তু এত বড় আয়োজন বাংলাদেশের কোনা ব্যান্ড নিয়ে কেউ করতে পারেননি। তাই টেক্সাসের ডালাসে ইতিহাস গড়ছি আমরা। ধন্যবাদ তাদের, যারা গোটা আয়োজনে আমাদের পাশে থেকে সহযোগিতা করেছিলেন এবং আগত দর্শকদের। কারণ তাদের জন্যই এই বড় আয়োজনটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আমরা।

    এর আগে ব্যান্ড নগর বাউল ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়। সেইবার দেশটির ১০ রাজ্যে ১০টি শো করার কথা থাকলেও এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পরিবেশন করে ব্যান্ডটি।

    এদিকে ডালাস কনসার্ট শেষে নর্থ আমেরিকান ফেস্টিভ্যালে গান গাইবেন জেমস। সেখানে জুলাই ২৫, ২৬ ও ২৭— এই তিন দিন কনসার্ট করবে তার দল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ