শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • সাতক্ষীরার সাবেক মহিলা এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

    সাতক্ষীরার সাবেক মহিলা এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এ সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়।

    রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত রিফাত আমিনের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। মেজর ইফতেখার রহমানের নেতৃত্বে অভিযান চালান সাতক্ষীরা সেনা ক্যাম্পের একটি দল।

    অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

    সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িটিতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন। রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন বলে জানায় স্থানীয় সূত্র।

    এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন