বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ফেরদৌস আত্মগোপনে থেকেই ঋতুপর্ণাকে কবিতা লিখে পাঠালেন

    ফেরদৌস আত্মগোপনে থেকেই ঋতুপর্ণাকে কবিতা লিখে পাঠালেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর।

    ঋতুর সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব এতই গভীর যে আত্মগোপনে থেকেও ভুলে যাননি বন্ধুকে। এরমধ্যেই ঋতুপর্ণাকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সে কবিতার স্ক্রিনশট প্রকাশ করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা।

    ছাত্র আন্দোলনে নীরব থাকায় কলকাতার ছবি থেকে বাদ ফেরদৌস ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।

    গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার।

    মাঝে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা চলে গেছেন ফেরদৌস। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ঋতুপর্ণার বাড়িতে। পরে অবশ্য মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন বিষয়টি ভিত্তিহীন। তবে ঋতুপর্ণার ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দাজ করা গেল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ