বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • বর্ষার প্রথম দিন আজ

    বর্ষার প্রথম দিন আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ঋতু বর্ষার প্রথম দিন আজ। বর্ষার প্রথম কদম ফোটা ও মেঘের গর্জনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলার ঋতুবৈচিত্র্য । এই দিনটি শুধু বর্ষার শুভ সূচনা নয়, বরং আমাদের সংস্কৃতি, শিল্প ও আবেগ-অনুভূতির অভিব্যক্তি।

    গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে তাপমাত্রা কিছুটা বৈরী হলেও তবু আজকের আষাঢ়ের সূচনায় শুরু হয়েছে গতির পরিবর্তন। আকাশে ব্যাপক মেঘলা আভা আজকের আবহাওয়াকে দিয়েছে ছবির মতো সৌন্দর্য।

    বাঙালির জীবনধারায় বর্ষাকাল এক অনন্য মাত্রা যোগ করে। গ্রামীণ জনপদে পহেলা আষাঢ় মানেই মাঠে-ঘাটে নতুন জীবনের আভাস, কৃষকের মুখে হাসি, ধানের চারা রোপণের প্রস্তুতি আর শিশির ভেজা সবুজ প্রকৃতির বিস্তার। শহরজীবনের এই দিনটির বিশেষ আবেদন আছে—কেউ কেউ স্মৃতির খাতা উল্টে বৃষ্টিভেজা স্কুলজীবনের কথা মনে করেন, কেউ বা জানালার পাশে বসে এক কাপ চায়ের সঙ্গে উপভোগ করেন বর্ষার ছোঁয়া। অন্যদিকে, বাংলা সাহিত্যে বর্ষা বারবার ফিরে এসেছে প্রেম, বিরহ, প্রকৃতি ও সংগ্রামের রূপক হয়ে। কবিতা, গান কিংবা গল্পের বড় অংশ জুড়ে রয়েছে বর্ষা।   

    পহেলা আষাঢ় ঘিরে আমাদের দেশে নানা আয়োজনও লক্ষ্য করা যায়। বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ষাবরণ উৎসবের আয়োজন করে গান, কবিতা, নৃত্য আর আবৃত্তির মাধ্যমে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ