বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিধবার জীবনে হঠাৎ প্রেম, কী বার্তা দিল ‘গৃহপ্রবেশ’?

    বিধবার জীবনে হঠাৎ প্রেম, কী বার্তা দিল ‘গৃহপ্রবেশ’?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল অভিনীত টালিউড সিনেমা ‘গৃহপ্রবেশ’। সিনেমাটির পরিচালক ইন্দ্রনীল দাশগুপ্ত। বাড়ির দেওয়াল জোড়া নীরবতা, সমাজের চাপ ও এক নারীর আবেগঘন যাত্রা এই সব নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প।

    ছবিতে শুভশ্রী এক নববধূর চরিত্রে, যিনি বিয়ের পরদিনই স্বামীকে হারান। তিনি আর ফেরেন না। শ্বশুরবাড়িতে শ্বশুর-শাশুড়ির সেবায় কাটে তার দিন, শাখা-সিঁদুরহীন এক নিঃসঙ্গ জীবনে।

    এই একঘেয়ে জীবনে একদিন হাজির হন এক নতুন পুরুষ, যে চরিত্রে অভিনয় করেছেন  জিতু কমল। ধীরে ধীরে তৈরি হয় তাদের মধ্যে এক গভীর সম্পর্ক। কিন্তু সমাজ কি এই প্রেমকে মেনে নেবে? সিনেমায় সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন পরিচালক।

    সাদামাটা লুক আর আবেগপ্রবণ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন শুভশ্রী-জিতু। তাদের এটি প্রথম পর্দার যুগলবন্দি।

    ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ ও স্নেহা চ্যাটার্জি। নারীকেন্দ্রিক এই গল্প ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। 

    ১৩ জুন মুক্তি পাওয়া ‘গৃহপ্রবেশ’ সিনেমাটিতে উঠে এসেছে ভালোবাসা ও আত্মসম্মানের দ্বন্দ্ব, যেখানে প্রেম শুধু অনুভব নয়, প্রতিবাদও বটে।


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ