শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সরকার-বিএনপি সংলাপে রাজনৈতিক অগ্রগতি সম্ভব: ইসলামী আন্দোলন

    সরকার-বিএনপি সংলাপে রাজনৈতিক অগ্রগতি সম্ভব: ইসলামী আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ও বিএনপির মধ্যে সমঝোতা রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি।

    শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সংলাপ একটি বড় পদক্ষেপ। বিএনপি দীর্ঘদিন ধরে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখন ফেব্রুয়ারির প্রস্তাব দিয়েছে, যা রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত দেয়। প্রধান উপদেষ্টাও তা শর্তসাপেক্ষে বিবেচনার আশ্বাস দিয়েছেন—এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত।

    তিনি আরও বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদ বিষয়ে বিএনপির নীতিগত সমর্থন দেশের গণতন্ত্রচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রক্রিয়া স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশের ভিত্তি গঠনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    সংলাপের পর রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে এবং একটি বৃহত্তর জাতীয় ঐকমত্যের পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা গাজী আতাউর রহমান।

    তবে বৈঠকের পর উপদেষ্টা খলিলুর রহমানের প্রেস ব্রিফিংয়ে ব্যবহৃত ভাষা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তার ভাষায়, প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, অন্যদিকে তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতা। তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও একে ‘যৌথ বিবৃতি’ বলা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে উপযুক্ত নয়।

    তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা জরুরি। শুধু বিএনপির মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন