বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সামাজিক বৈষম্যে হতাশ তাসরিফ, ভবিষ্যতে দেশ ছাড়ার ইচ্ছা

    সামাজিক বৈষম্যে হতাশ তাসরিফ, ভবিষ্যতে দেশ ছাড়ার ইচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান এবার জানালেন দেশ ছাড়ার পরিকল্পনার কথা। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের চলমান সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক অস্থিরতা তাকে হতাশ করেছে।

    তাসরিফ জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে ভবিষ্যতে দুই-তিন বছরের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভাষায়, “আমি দেশকে খুব ভালোবাসি। কিন্তু এখন যা কিছু ঘটছে  তা আর সহ্য করতে পারছি না। অনেক কষ্ট লাগে।”

    তিনি আরও বলেন, “দেশের জন্য কাজ করতে চাই সব সময়ই। কিন্তু এর জন্য দেশের মধ্যেই থাকতে হবে, এমন নয়। দেশের বাইরে থেকেও দায়িত্বশীলভাবে অনেক কিছু করা যায়।”

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব এই শিল্পী। প্রাকৃতিক দুর্যোগ হোক বা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ  তাসরিফের ভূমিকা সবসময় প্রশংসিত হয়েছে। ‘মধ্যবিত্ত’ গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করলেও ‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’–সহ একাধিক জনপ্রিয় গান তাকে এনে দেয় তরুণ প্রজন্মের মধ্যে আলাদা পরিচিতি।

    তাসরিফ এর আগেও বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়ে সমালোচনার মুখে পড়েছেন। তবে বরাবর নিজের অবস্থানে অনড় থেকেছেন তিনি।


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ