বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাগদান করলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা

     বাগদান করলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা নিজের প্রেমজীবন নিয়ে নানা জল্পনা তৈরি করেছিলেন। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই শিল্পী! তার বাগদান নিয়ে ভক্তদের একটা মাত্র প্রশ্নের উত্তর দিলেন গায়িকা নিজেই। জানালেন, অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গেই বাগদান সেরে নিয়েছেন ডুয়া লিপা।

    ক্যালাম টার্নার একজন ব্রিটিশ অভিনেতা; তার সঙ্গে ডুয়া লিপার সম্পর্ক ওপেন সিক্রেট। গত বছরের শেষের দিকে ডুয়া লিপার হাতে আংটি দেখে চাউর হয় নানা গুঞ্জন। ভক্তদের মুখে মুখে তৈরি হয় একটিই প্রশ্ন- তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন ডুয়া লিপা?

    সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট জবাব দেন এই ব্রিটিশ গায়িকা। তার কথায়, 'হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু।'

    সেই সাক্ষাতকারেই ডুয়া লিপা জানান, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। অর্থাৎ ডুয়া লিপার ওয়ার্ল্ড ট্যুর শেষ করেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানালেও কোনো দিনক্ষণ ঠিক করেননি। এছাড়াও বাগদান কবে সেরেছেন, তা নিয়েও কিছু বলেননি এই শিল্পী। 

    ৩৫ বছর বয়সী অভিনেতা টার্নারের সঙ্গে ২৯ বছরের ডুয়া লিপার সম্পর্কের বয়স দেড় বছর। ফ্যান্টাস্টিক বিস্টস এবং মাস্টার্স অফ দ্য এয়ার চলচ্চিত্র দিয়ে পরিচিতি পান ক্যালাম টার্নার। 


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ