বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি

    মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি
    মৌলভীবাজার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। চোরেরা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালপত্র নিয়ে গেছে দাবি করা হয়েছে মন্দির পক্ষ।

    গত বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় এই ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করে গতকাল শুক্রবার মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমীরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাতপরিচয় চোরেরা দুটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালপত্র নিয়ে গেছে।

    সেবায়েত সমীরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোররা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করেছে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

    সমীরণ চন্দ্র দাসের দাবি, চুরি হওয়া মালপত্রের মধ্যে তিনটি স্বর্ণের চূড়া, দুটি স্বর্ণের বাঁশি, তিনটি স্বর্ণের নূপুর, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের তুলসীপাতা, কাসার ঘণ্টা, করতাল, বালতি, থালা ও চারটি পিতলের মূর্তি। এসব মালপত্রের মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।

    এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন