বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দুই উপদেষ্টার গাড়িবহর আটকে জাফলংয়ে বিক্ষোভ

    দুই উপদেষ্টার গাড়িবহর আটকে জাফলংয়ে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশগত সংকটে থাকা জাফলং এলাকা পরিদর্শন শেষে সিলেট শহরে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

    শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে পরিদর্শন শেষে ফেরার সময় বিক্ষোভের মুখে পড়েন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    এ সময় জাফলং বাজারে স্থানীয়রা দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে তারা। এসব বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়ে।  

    গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিক স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ির সামনে এসে বিক্ষোভ শুরু করেন। অবশ্য পুলিশ দ্রুত তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে গিয়ে পৌঁছান।  

    বিক্ষোভের কারণ হিসেবে স্থানীয় সূত্র জানায়, জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখে সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করে।  

    এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এরকম জায়গায় আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেবো না।  

    তিনি বলেন, এ জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, এখানে পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ এবং যারা পাথর উত্তোলন করেন তাদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির জন্য চিন্তা করা হচ্ছে।  

    এ সময় দুই উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন