বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • লাল পোশাকে নতুন রূপে নুসরাত ফারিয়া

    লাল পোশাকে নতুন রূপে নুসরাত ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্রের গ্ল্যামার দুনিয়ার বাইরে নুসরাত ফারিয়ার সাম্প্রতিক সময়টা কেটেছে নানা বিতর্ক আর কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে। ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় পার করে এখন আবার নিজের মতো করে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি।

    গত ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে গ্রেফতার হন ফারিয়া। বিভিন্ন অভিযোগে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং দু’দিনের কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান। সেই ঘটনার পর থেকেই আড়ালে ছিলেন এই তারকা।

    তবে এবার সামাজিক মাধ্যমে ফিরেই যেন নিজেকে নতুনভাবে তুলে ধরলেন নুসরাত ফারিয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল পোশাকে কয়েকটি ঝলমলে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লিখেছেন: “লালটা আজ শুধু কাপড় না, আমার মুড… আর এই হাসি? প্রতিশোধের সবচেয়ে সুন্দর উপায়।”

    এই ক্যাপশন ও চেহারায় যেন স্পষ্ট আত্মবিশ্বাস আর ঘুরে দাঁড়ানোর ঘোষণা। ভক্তরাও ফারিয়ার পাশে আছেন তা স্পষ্ট বোঝা যায় মন্তব্যগুলোতে। এক ফ্যান লিখেছেন, “ক্যাপশনটা একদম হৃদয় ছুঁয়ে গেল।”

    জীবনের ওঠানামায় নিজের স্বকীয়তা ধরে রেখে আরও একবার সাহসিকতার সঙ্গে সামনে এলেন নুসরাত ফারিয়া এটাই যেন তার বার্তা।


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ