বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সঞ্জয় কাপূরের শেষকৃত্যে প্রাক্তন স্ত্রী কারিশ্মা ও দুই সন্তান

    সঞ্জয় কাপূরের শেষকৃত্যে প্রাক্তন স্ত্রী কারিশ্মা ও দুই সন্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন নিয়ম-নীতি পেরিয়ে লন্ডন থেকে দিল্লিতে তার বাসভবনে আসবে মরদেহ। খবর, দুই সন্তানকে নিয়ে উপস্থিত থাকবেন কারিশ্মা।

    প্রাক্তন স্বামী সঞ্জয় কাপূরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন কারিশ্মা কপূর। দুই সন্তানকে নিয়ে দিল্লি পৌঁছোবেন তিনি। জানা  গেছে, লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে শিল্পপতির মরদেহ।

    প্রসঙ্গত, মার্কিন মুলুকে পোলো খেলার সময় আচমকা গলায় মৌমাছি ঢুকে যায়। তার পরেই শ্বাসরোধ হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। লন্ডনে সঞ্জয়ের নাগরিকত্ব থাকলেও তিনি দিল্লিতে জন্মেছেন, বড় হয়েছেন। তাই নিজের দেশেই শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। যেহেতু ভারতে আর নাগরিকত্ব নেই তার, তাই সঞ্জয়ের দেহ আনতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তার পরিবারকে। সম্ভবত এই কারণেই তার শেষকৃত্য সম্পন্ন হতে বেশ কিছুটা সময় লাগতে পারে।

    প্রয়াত শিল্পপতির মরদেহ ভারতে আনা প্রসঙ্গে তার বর্তমান শ্বশুরমশাই অশোক সচদেব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্ত শুরু হয়েছে। যাবতীয় প্রক্রিয়া এবং বৈধ কাগজপত্র হাতে পেলেই সঞ্জয়ের দেহ দিল্লিতে নিয়ে আসা হবে। প্রসঙ্গত, করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে়ন। পাঁচ বছর সম্পর্কে থাকার পর দিল্লির বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়। সঞ্জয়-প্রিয়ার এক পুত্রসন্তান, নাম আজ়ারিয়াস কপূর।

    ২০০৩ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল সঞ্জয়-কারিশ্মার। শোনা যায়, এই বিয়েতে নাকি তীব্র আপত্তি ছিল কারিশ্মার বাবা রণধীর কাপূরের। ২০১৪ সালে এ দম্পতি বিচ্ছেদ নেন। তত দিনে কারিশ্মা সামাইরা ও কিয়ান দুই সন্তানের মা। অনেক কাদা ছোড়াছুড়ির পর ২০১৬ সালে পাকাপাকি বিচ্ছিন্ন হন তারা।

    মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সমাজ মাধ্যমে মতামত জানিয়েছিলেন সঞ্জয়। লেখেন, ‘পৃথিবীতে আপনার সময় নির্দিষ্ট। তাই ‘কী হতে পারত’এই ভাবনা দার্শনিকদের হাতে ছেড়ে দিন। ‘কেন হল না’এই বিষয়ে মনোযোগী হন। ’প্রয়াত শিল্পপতির এই বার্তা ভাইরাল। পাশাপাশি, তিনি অহমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত যাত্রীদের উদ্দেশেও শোকবার্তা ভাগ করে নিয়েছিলেন। তারও যে সময় শেষ, সঞ্জয় কেন, তার ঘনিষ্ঠ এবং পরিচিতেরাও ঘুণাক্ষরে টের পাননি। 

     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ