বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • "বিয়ন্সের পোশাক বিভ্রাট, মঞ্চে প্রশংসনীয় আত্মনিয়ন্ত্রণ"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক পপ সংগীতের ‘কুইন বি’খ্যাত মার্কিন তারকা বিয়ন্সে তার ক্যারিয়ারে যেমন অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, তেমনি অসাধারণ মঞ্চ উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও পরিচিত। সম্প্রতি তার ‘রেনেসাঁ’ওয়ার্ল্ড ট্যুরের একটি কনসার্টে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা—পারফর্ম করার সময় আচমকাই খুলে পড়ে যায় তার পোশাক! তবে যা ঘটল, তা সামাল দেওয়ার ধরনে আবারও প্রমাণ করলেন কেন তিনি আজকের বিয়ন্সে।

    সপ্তাহখানেক আগে লন্ডনের একটি স্টেডিয়ামে পারফর্ম করছিলেন তিনি। মঞ্চে চলছিল তার ২০২২ সালের অ্যালবাম ‘Renaissance’-এর গান ‘I’m That Girl’। রোদ চশমা পরা বিয়ন্সে তখন গানের সুরে নাচে-গানে মাতোয়ারা। হঠাৎ এক মুহূর্তে দেখা যায়, তার সোনালি রঙের প্যান্ট খুলে মঞ্চে পড়ে গেছে। মঞ্চে এমন অস্বস্তিকর অবস্থায়ও ভেঙে পড়ার বদলে পুরো পরিস্থিতি দারুণ স্বাভাবিকভাবে সামাল দেন গায়িকা।

    ভিডিওতে দেখা যায়, মুহূর্তের মধ্যে নিচু হয়ে নিজের পোশাকটি কুড়িয়ে নেন তিনি। ঠোঁটে ছিল আত্মবিশ্বাসী ও খুনসুটে হাসি। মঞ্চে উপস্থিত নৃত্যশিল্পীরা ততক্ষণে পরিবেশনায় ব্যস্ত। এর মধ্যেই একজন এগিয়ে এসে প্যান্টটি ঠিক করে দেন বিয়ন্সের জন্য। বিয়ন্সে ততক্ষণে মাইক হাতে নিয়ে গানও চালিয়ে যাচ্ছেন—এক মুহূর্তের জন্যও থামেননি।

    সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গায়িকাকে। কেউ বলছেন, "এই জন্যই তিনি রাণী!"—আবার কেউ লিখেছেন, "যে কোনো পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, বিয়ন্সে তার স্কুলবইয়ের উদাহরণ।"

    বিয়ন্সের মতো তারকারা শুধু কণ্ঠে নয়, মনোভঙ্গিতেও অনুপ্রেরণা হয়ে থাকেন। মঞ্চে এমন ঘটনার মাঝেও পেশাদারিত্বের নিদর্শন রেখে তিনি তা আবারও প্রমাণ করলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ