বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • "নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি—তামান্না ভাটিয়ার বার্তা"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রে আইটেম গানে ও গ্ল্যামারাস লুকে দর্শকদের মুগ্ধ করার জন্য পরিচিত তামান্না ভাটিয়া। কিন্তু এবার পর্দার উষ্ণ আবেদন নয়, নিজের শরীর, আত্মবিশ্বাস ও আত্মসম্মান নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। জানালেন—তিনি আজ আর কেবল দর্শকের চোখে ‘সুন্দর’ হতে চান না, বরং নিজেকে ভালোবাসাই তার কাছে সবচেয়ে জরুরি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন,"আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। প্রতিদিনের ব্যস্ত দিন শেষে যখন আমি গোসল করি, তখন শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে ধন্যবাদ জানাই। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি, প্রতিদিন সে কীভাবে আমাকে সাপোর্ট করে।"

    তামান্নার এই মন্তব্য যেন আত্মপ্রেম ও শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ছোটবেলায় শরীর নিয়ে ভুল ধারণা ছিল—সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি।

    তিনি বলেন,"একসময় ভাবতাম, ছিপছিপে শরীরই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি, সৌন্দর্য বা আত্মমর্যাদা শরীরের মাপে ধরা যায় না। ওজন কম থাকলেই আমি ভালো অনুভব করতাম না। এখন আমি নিজেকে বুঝতে শিখেছি।"

    এই খোলামেলা স্বীকারোক্তি যেমন শরীর নিয়ে সমাজের গড়ে তোলা মিথ ভাঙে, তেমনি নিজের প্রতি ভালোবাসার গুরুত্বও তুলে ধরে।

    তামান্নাকে সম্প্রতি দেখা গেছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল। পর্দার বাইরেও এই সাহসী স্বরূপে তামান্না যেন নতুন করে মুগ্ধ করলেন তার ভক্তদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ