বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • "বিয়ের আগে সতীত্ব নয়, মনুষ্যত্বকেই গুরুত্ব দিন—প্রিয়াঙ্কা চোপড়া"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাস। বয়সে ছোট নিককে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সে সময় অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা, তবে সময় প্রমাণ করেছে—তাদের সম্পর্ক সুখের এবং শক্তিশালী।

    তাদের বিয়ের আয়োজন ছিল চোখ ধাঁধানো—আতশবাজি, রাজকীয় পোশাক, বিলাসবহুল ভেন্যু—সব মিলিয়ে যেন রূপকথার এক আয়োজন। তবে বিয়ের বাইরেও প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন বহুবার উঠে এসেছে সংবাদমাধ্যমে। বলিউডের একাধিক তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও, প্রিয়াঙ্কা সবসময় নিজস্ব অবস্থান ধরে রেখেছেন।

    একবার পুরুষদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন প্রিয়াঙ্কা। বিয়ের জন্য পাত্রীরা কেমন হওয়া উচিত—এ প্রসঙ্গে তিনি বলেন: "বিয়ের জন্য ভার্জিন মেয়ে খোঁজো না। বরং একজন সভ্য, সচেতন মানুষ খোঁজো। সতীত্ব এক রাতেই হারাতে পারে, কিন্তু আচরণ, মূল্যবোধ, সংস্কার—এসবই একজন মানুষের প্রকৃত পরিচয়।"

    এই মন্তব্যের পর নানা প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক মাধ্যমে। কেউ কেউ তার বক্তব্যকে নারীবাদের দৃঢ় প্রকাশ হিসেবে দেখলেও, অনেকেই সমালোচনা করে পাল্টা মন্তব্য করেন—“তাহলে নারীদেরও স্বামীর টাকাপয়সা দেখা উচিত নয়।”

    প্রিয়াঙ্কা বরাবরই লিঙ্গবৈষম্য নিয়ে সরব থেকেছেন। নিজেকে একজন গর্বিত নারীবাদী হিসেবে তুলে ধরলেও, কখনোই পুরুষদের অবমূল্যায়ন করেননি। বরং তিনি বরাবরই নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে কথা বলে এসেছেন।

    নিক জোনাসের প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমি একজন এমন জীবনসঙ্গী পেয়েছি, যে সবসময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি ওকে নিয়ে গর্বিত।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ