বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দীর্ঘ দেড় যুগ পর গজারিয়া বিএনপির পুনর্মিলন

    দীর্ঘ দেড় যুগ পর গজারিয়া বিএনপির পুনর্মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সময়ের পরিক্রমায় দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বিএনপি নেতাকর্মীরা নানা চড়াই-উতরাই, দমন-পীড়ন ও মিথ্যা মামলার মোকাবিলা করে চলেছেন। এই কঠিন পথ পেরিয়ে অবশেষে মিলিত হলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সদ্য জেলা সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া ও ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য জেলা সদস্য মজিবুর রহমান। এই ঐতিহাসিক পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় এবং এক হৃদ্যতাপূর্ণ চা-আড্ডায় মিলিত হন সবাই।

    শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি শাহ শের আলী এলাকায় অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া একজন সত্যনিষ্ঠ, বিচক্ষণ ও রাজনৈতিকভাবে পরীক্ষিত এবং নীতিবান নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বহুবার মিথ্যা মামলার শিকার হন এবং চরম নির্যাতনের সম্মুখীন হন বলে জানা গেছে। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফ্যাসিবাদী শাসনামলে তার ব্যবসা প্রতিষ্ঠান হারাতে হয়। এমনকি স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করা হয়।

    এই ঘটনার পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগপন্থীরা। সব প্রতিকূলতা ও দুঃসহ স্মৃতি ভুলে তিনি আবারও শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে, দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।"

    এ পুনর্মিলনী শুধু একটি আড্ডা নয়, এটি ছিল রাজনৈতিক সহমর্মিতা ও ঐক্যের নতুন সূচনা।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন