বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পরিবার ও সন্তানদের নিয়ে গুজবে ক্ষুব্ধ বুবলী

    পরিবার ও সন্তানদের নিয়ে গুজবে ক্ষুব্ধ বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ছবির অন্যান্য শিল্পীরা হলে হলে প্রচারে ব্যস্ত থাকলেও শাকিব খান সময় কাটাচ্ছেন পারিবারিক পরিসরে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শপিংয়ে বের হয়েছেন।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাকিব খান, তার ছেলে আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একসঙ্গে গাড়িতে উঠছেন। সবার মুখে ছিল একই ধরনের মাস্ক। শাকিব ও জয় সামনের আসনে বসেন, আর পেছনের আসনে ওঠেন অপু। আব্রাহামের হাতে ছিল একটি শপিং ব্যাগ। ভক্তরা পাশ থেকে মুহূর্তটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান তারা।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিব-অপু ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই কৌতূহল প্রকাশ করছেন—তবে কি তারা আবার এক হচ্ছেন? ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন শাকিবের দ্বিতীয় সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলী।

    মঙ্গলবার (১০ জুন) নিজের ফেসবুকে শাকিব ও বীরের সঙ্গে নিজের কিছু ছবি প্রকাশ বুবলী লিখেছেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না ।

    এরপর লেখেন, সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।

    সবশেষে বুবলী লেখেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদেও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।


    এদিকে পোস্টে বুবলী কারও নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা যাচ্ছে শাকিব-অপুর একসঙ্গে ঘোরাফেরা নিয়েই সরব হয়েছেন তিনি। আকারে ইঙ্গিতে বিষয়টিকে অপুর কারাসাজি বলতে চাইছেন তিনি। 


    এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

    অপুর ভাষ্য, শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— বলছিলেন অপু বিশ্বাস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ