বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ভারত থেকে পুশ-ইন, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আটক ৭০ জন

    ভারত থেকে পুশ-ইন, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আটক ৭০ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তপথে ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হয়েছে।

    বিজিবির সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে এসব ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। 

    ৪৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

    নাজমুল হক বলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ৪০ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জন ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ১৭ জনসহ মোট ৭০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। 

    বিজিবির এই অধিনায়ক বলেন, আটকদের মধ্যে পুরুষ ২২ জন, মহিলা ১৮ জন ও শিশু ৩০ জন। এদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলা ও ২৭ জন লালমনিরহাট জেলার নাগরিক। তারা গত কয়েক বছর আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল।

    আটক ৭০ জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন লে. কর্নেল নাজমুল হক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন