বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জন গ্রেপ্তার

    অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জন গ্রেপ্তার।


    মঙ্গলবার (১০ই জুন) বিকাল প্রায় সাড়ে ৩টার সময় থানার এসআই(নিঃ)/অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউপির অন্তর্গত গোলগাঁও সাকিনস্থ জনৈক রহমান মিয়ার বসত বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তা হইতে বালু ভর্তি একটি ৩ টন ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য আলীশারকুলের বাসিন্দা আক্কাস মিয়ার ছেলে শাহবুদ্দিন মিয়া (২৪), একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার মিয়া (২২) এবং বাদে আলিশার বাসিন্দা মখলিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ঘটনাস্থল থেকে একটি ৩ টন পুরাতন ট্রাক, যাহা রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ বালু ভর্তি আনুমানিক ১৫০ (একশত পঞ্চাশ) ঘনফুট বালু, যাহার মূল্য অনুমান ৩,৭৫০/-(তিন হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধার ও তা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা অবৈধভাবে উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে। বুধবার উক্ত ঘটনার বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীগন বিহীন পলাতক অবৈধবালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন