শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’

    ৬ দিনে এনসিপির অনুদান সাড়ে ১৩ লাখ টাকা

    ৬ দিনে এনসিপির অনুদান সাড়ে ১৩ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ মাত্র ছয় দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশে বসবাসরত ৩,২৬৫ জন নাগরিক এনসিপিকে মোট ১৩,৮১,৮১০ টাকা অনুদান দিয়েছেন।

    গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। ছুটির কারণে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকলেও অনুদানের প্রবাহে কোনো ভাটা পড়েনি।

    এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ। তিনি বুধবার (১১ জুন) তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই হিসাব প্রকাশ করেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও পোস্টটি শেয়ার করেন।

    তহবিল সংগ্রহের উৎসভিত্তিক বিবরণ:

    • ওয়েবসাইট (donate.ncpbd.org): ৭,৬৬,০০০ টাকা

    • সিটি ব্যাংক: ৪,৯৮,২১৪ টাকা

    • ইসলামী ব্যাংক: ১,১৭,৫৯৬.৪১ টাকা

    পোস্টে সাইফ মোস্তাফিজ আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরাও অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই নিবন্ধন ও প্রক্রিয়াগত কাজ সম্পন্ন করে প্রবাসীদের জন্য অনুদান দেওয়ার সুযোগ উন্মুক্ত করা হবে।

    তিনি বলেন, "এই ব্যস্ত সময়ে যারা আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সমর্থন করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের বিশ্বাস, মানুষ যদি পাশে থাকে, এই তরুণরাও পথ হারাবে না।"


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন