বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পল্লবীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, মাদকের দ্বন্দ্বে হত্যার আশঙ্কা

    পল্লবীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, মাদকের দ্বন্দ্বে হত্যার আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে রাকিবুল ইসলাম সানি ওরফে ‘পেপার সানি’ (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, “মিল্লাত ক্যাম্পে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের শরীরে শার্ট ও জিন্স ছিল, পায়ে গামছা বাঁধা ছিল এবং গলা ছিল কাটা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”

    তিনি আরও জানান, নিহত সানির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে দ্বন্দ্ব বা অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা থেকেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে।

    নিহত সানি একজন অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রমজান মাসেও সানির ওপর হামলা হয়েছিল এবং সে সময় থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের অভিযোগ, পুলিশ কার্যকর ব্যবস্থা নিলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত।

    তারা আরও দাবি করেন, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ