বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সমুদ্রের ঢেউয়ে খুঁজে পাওয়া সুখ:

    শ্রীলঙ্কায় মিমের রোমান্টিক অবকাশ

    শ্রীলঙ্কায় মিমের রোমান্টিক অবকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম কখনো পেশাগত কাজে, কখনো ব্যক্তিগত সময় কাটাতে দেশের গণ্ডি পেরিয়ে যান। এবার তিনি ঘুরছেন শ্রীলঙ্কার নয়নাভিরাম সমুদ্রতট—সঙ্গী হয়েছেন তার স্বামী সনি পোদ্দার।

    মঙ্গলবার সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। সেখানে দেখা যাচ্ছে, হিক্কাডুয়ার সমুদ্রসৈকতে একাকী হাঁটছেন, কখনো আবার রেস্তোরাঁয় পিৎজা খেতে খেতে ক্যামেরাবন্দি হচ্ছেন। নানা ভঙ্গিমার ছবিতে প্রকাশ পেয়েছে তার আনন্দময় মুহূর্ত।

    ছবিগুলোর ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’—ছোট্ট এই বাক্যে যেন ধরা পড়ে তার প্রশান্তির অনুভব।

    ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা যায়, স্বামীর সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    মিমের ভক্তরা তার ছবিগুলোর নিচে মন্তব্য করে মুগ্ধতা প্রকাশ করেছেন। কারো চোখে তার রূপ, কারো চোখে পোশাক ও ফ্যাশনের বাহার।

    বিদ্যা সিনহা মিম শুধু রূপালী পর্দার নয়, ফ্যাশন জগতেরও এক উজ্জ্বল মুখ। সময় পেলেই দেশ-বিদেশ ঘুরে বেড়ানো তার নেশার মতো। এর আগেও তাকে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালদ্বীপের সৈকতে দেখা গেছে—প্রতিটি সফরে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের আনন্দের মুহূর্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ