শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সরকারের অনেক উপদেষ্টা বিএনপিবিদ্বেষী: রিজভী

    সরকারের অনেক উপদেষ্টা বিএনপিবিদ্বেষী: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিএনপিবিদ্বেষী, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    সোমবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি প্রভাব ফেলছে, যারা শহীদদের রক্ত ও ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার তাদের কথায় পেন্ডুলামের মতো দুলছে।

    তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্ম ও শহীদদের পুঁজি করে রাজনীতি করছে। অথচ ইতিহাসে তারাই শহীদদের মর্যাদা ক্ষুণ্ন করেছে—’৮৬ সালের নির্বাচনের কথা কি তারা ভুলে গেছেন?

    রিজভী আরও দাবি করেন, ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময়। এপ্রিলে নির্বাচন আয়োজন নিয়ে সরকার ভাবছে, যেখানে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি, পরীক্ষাসহ নানা বাস্তবতা থাকে। রোজা রেখে মানুষ কীভাবে প্রচারণা চালাবে? এটা সাধারণ মানুষের জন্য ভোগান্তির বিষয়।

    তিনি অভিযোগ করেন, সরকার যদি জনগণের আবেগ-অনুভূতি ধারণ করতো, তবে বিতর্কে জড়াত না। কিন্তু বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের ওপর মানুষের আস্থা কমছে।

    করোনার নতুন ঢেউ এবং চামড়া ব্যবসায় ন্যায্যমূল্য বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। কোরবানির পশুর চামড়া বিক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    ঈদ সামনে রেখে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে রিজভী প্রশ্ন রাখেন, মানুষ কি স্বস্তিতে ঈদ করতে পেরেছে? চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কে?

    তিনি দাবি করেন, সব অন্যায়ের বিরুদ্ধেই বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন