বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডাকাতি

    আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

    আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    আটককৃত সবুজ মিয়ার হেফাজত থেকে লুটকৃত নগদ ১২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

    কমলগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে (৫ই জুন) বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাটের পান্ডারাইল এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

    সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ও ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে। বিশেষ করে ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং সেই মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রদান করেছিল।

    উল্লেখ্য, গত ৩১শে মে রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

    মামলা দায়ের পর এই ঘটনায়র আগে ডাকাত দলের আরো ৩ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন