শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সেবা আর সহমর্মিতার বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

    সেবা আর সহমর্মিতার বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজকল্যাণ ও মানবিক সেবাকেও গুরুত্ব দিয়ে দেখে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

    তিনি বলেন, “আমরা কেবল একটি রাজনৈতিক দল নই, আমরা একটি মানবিক আন্দোলনের অংশ। একটি মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য।”

    বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজিত এক সেবামূলক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, “তারেক রহমান সবসময় আমাদের উৎসাহ দেন সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমরা সেই নির্দেশনায় কাজ করছি, ভবিষ্যতেও করে যাব।”

    অনুষ্ঠানে এফ এম এস সোশ্যাল কনসালটেশন সেন্টারের উদ্যোগে ‘বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ’ এবং ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়। এছাড়াও আয়োজনে ছিল, কন্যা দায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, বিধবা ও স্বামীহারা নারীদের সেলাই মেশিন বিতরণ, শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু এবং সাজ্জাদ হোসেন মোল্লা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন