বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চরকিতে ঈদে একসঙ্গে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ ও ‘জংলি’

    চরকিতে ঈদে একসঙ্গে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ ও ‘জংলি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে একসঙ্গে চারটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ৫ জুন, ঈদের ঠিক একদিন আগে থেকে দর্শকরা দেখতে পাচ্ছেন শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, মোশাররফ করিমের চক্কর ৩০২ এবং সিয়াম আহমেদের জংলি।

    চরকির পক্ষ থেকে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’।

    চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ঈদে দর্শকেরা পরিবার নিয়ে ঘরে বসে ভালো কিছু দেখতে চান। সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা এই আয়োজন করেছি।

    তিনি আরও জানান, যারা সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তারা এখন খুব সহজেই ঘরে বসেই এসব ছবি উপভোগ করতে পারবেন।

    বরবাদ
    শাকিব খান ও কলকাতার ইধিকা পালকে নিয়ে তৈরি এই অ্যাকশনধর্মী যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। ছবিতে আরও রয়েছেন যিশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, মিশা সওদাগর, সেলিম, ফজলুর রহমান বাবু ও ইন্তেখাব দিনার।

    দাগি
    পরিচালক শিহাব শাহীনের থ্রিলারধর্মী এই গল্পে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জাকে একসঙ্গে। আরও আছেন সুনেরাহ, সেলিম, গাজী রাকায়েতসহ অনেকে।

    জংলি
    সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত প্রেম ও প্রতিশোধের গল্প। পরিচালনায় এম রহিম। গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।

    চক্কর ৩০২
    মোশাররফ করিম অভিনীত রহস্যধর্মী এই ছবিতে তাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

    এই চারটি সিনেমার সমন্বয়ে ঈদের ঘরোয়া বিনোদনে বড় পর্দার অভিজ্ঞতা এনে দিচ্ছে চরকি। পরিবার নিয়ে উপভোগ করতে প্রস্তুত থাকুন!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ