বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে শ্রীমঙ্গল থানা পুলিশের তৎপরতা

    ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে শ্রীমঙ্গল থানা পুলিশের তৎপরতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

    বুধবার (৪ জুন) রাতে এক বক্তব্যে তিনি বলেন, “ঈদে দেশের নানা প্রান্ত থেকে মানুষ নিজ নিজ এলাকায় ফেরে, অনেকে আবার পর্যটন নগরী শ্রীমঙ্গলে ভ্রমণে আসেন। তাদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিতে থানা ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।”

    ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরবচ্ছিন্ন টহল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং ঈদের ছুটিতে বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন— সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

    ঈদ পরবর্তী কোরবানির সময় সঠিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শ্রীমঙ্গল একটি পর্যটন এলাকা। ঈদে রিসোর্ট, হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়ে। তাই মোটরসাইকেল বা অন্য কোনো গাড়িতে উচ্চ শব্দে ডিজে সাউন্ড বাজানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি জানান, সাদা পোশাকে পুলিশ সদস্যরাও বিভিন্ন স্থানে কাজ করবেন, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়।

    বক্তব্যের শেষ অংশে ওসি মোঃ আমিনুল ইসলাম দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সবসময় শ্রীমঙ্গলের মানুষের পাশে আছি। সকলে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করুন— এটাই আমাদের কামনা। ঈদ মোবারক।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন