বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠককে রাজিব মিয়াকে শোকজ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠককে রাজিব মিয়াকে শোকজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুখ্য সংগঠক রাজিব মিয়ার বিরুদ্ধে স্যারের ডিলার বানানোর মিথ্যা আশ্বাস দিয়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা গ্রহণ,অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন টেন্ডারবাজি ও প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ, এবং সংগঠনের নাম ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করা ও প্রতারণা অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে ।

    মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারাবাজার উপজেলা কমিটির আহবায়ক এসার মিয়া। এর আগে মঙ্গলবার রাত ৮ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়ারাবাজার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক এসার মিয়া ও যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, স্যারের ডিলার বানানোর মিথ্যা আশ্বাস দিয়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা গ্রহণ, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন টেন্ডারবাজি ও প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ, এবং সংগঠনের নাম ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করা ও প্রতারণা অভিযোগ এসেছে, আপনি কেন এই অভিযোগগুলোর জন্য দায়ী হবেন না, সে বিষয় আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

    আপনার লিখিত বক্তব্য প্রাপ্তি ও পর্যালোচনার পর, সংগঠন প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব প্রদান না করলে, আপনাকে অভিযোগসমূহ সত্য বলেই গণ্য করে শাস্তিমূলক সিদ্ধান্ত গৃহীত হবে, যা হতে পারে সদস্য পদ স্থগিত, বহিষ্কার অথবা আইনি পদক্ষেপ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষ্কারভাবে ঘোষণা করছে যে কারো ব্যক্তিগত অপকর্ম, দুর্নীতি বা অন্যায়ের দায় সংগঠন গ্রহণ করবে না। ভবিষ্যতে কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ রাজিব মিয়ার মোবাইল ফোন বারবার কল দিলেও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন