বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দাউদকান্দিতে গরু ভর্তি ট্রাক উল্টে ১০ গরু নিহত, শীতলক্ষ্যা নদীতে ছিনতাইয়ের চেষ্টা

    দাউদকান্দিতে গরু ভর্তি ট্রাক উল্টে ১০ গরু নিহত, শীতলক্ষ্যা নদীতে ছিনতাইয়ের চেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সোমবার (২ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দাউদকান্দি গোমতী সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। কোরবানির পশু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১০টি গরু মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ট্রাকচালক, সহকারী (হেলপার) এবং গরু ব্যবসায়ীরা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও কয়েকটি গরু।

    ট্রাকটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার প্রান্ত বাউশিয়া থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মধ্যবর্তী গোমতী সেতু পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট খামারিরা ও গরু পালনকারী কৃষকরা। দুর্ঘটনার ফলে সেতুর ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়।

    অন্যদিকে, কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গরু বোঝাই একটি ট্রলারে ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। ট্রলারটিতে থাকা গরু ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসীরা তাদের ট্রলারে উঠে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আতঙ্কিত বেপারীরা ডাক চিৎকার করলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করলে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তারা তৎক্ষণিক কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ বাবু ঘটনার সময় সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের লোকনাথ ব্রহ্মচারীর মন্দির পরিদর্শনে ব্যস্ত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এবং ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলেছে।

    সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি উঠেছে, কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী যানবাহনের নিরাপত্তা এবং নদী ও সড়কপথে বেপারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন