বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জোভান-তটিনী ঈদের নাটক ‘তবুও মন’

    জোভান-তটিনী ঈদের নাটক ‘তবুও মন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবারের ঈদে সিএমভি’র ব্যানারে আসছে এক মিষ্টি প্রেম ও পারিবারিক গল্পের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের মৌলিক গল্পে নির্মিত এই নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

    নাটকে তমাল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে এবং রায়া চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাণে রয়েছেন আবুল খায়ের চাঁদ।

    নাটকে তমাল একজন ধীরস্থির, দায়িত্বশীল তরুণ। ঢাকায় পরিবারের সঙ্গে থেকে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে কাজ করে। আর তার প্রেমিকা ও হবু স্ত্রী রায়া, সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সে চঞ্চল, প্রাণবন্ত। রাজশাহীতে থেকে পড়াশোনা করছে। এই দুই ভিন্ন স্বভাবের মানুষের সম্পর্ক, পারিবারিক টানাপড়েন আর আবেগের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে ‘তবুও মন’-এর কাহিনি। এতে তমাল ও রায়া চরিত্রে কাজ করেছেন জোভান ও তটিনী।

    নির্মাতা জানান, ‘এটি একেবারেই পারিবারিক আবহে তৈরি এক ভালোবাসার গল্প। যেখানে প্রেম, দায়িত্ব, আবেগ, চঞ্চলতা আর স্থিরতা, সবকিছু মিলেমিশে এক মোহময় রঙ তৈরি করেছে।’

    সিএমভি’র কর্ণধার ও প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘তবুও মন’-সহ এবারের ঈদে প্রতিষ্ঠানটি এক ডজন বিশেষ নাটক প্রকাশ করছে। নাটকগুলো ধাপে ধাপে চাঁদরাত থেকে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ