শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাজেটে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্তের প্রতিফলন নেই: নাহিদ ইসলাম

    বাজেটে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্তের প্রতিফলন নেই: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবভিত্তিক হলেও এতে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত বা অর্থনৈতিক রূপান্তরের দিকটি স্পষ্ট নয়।

    মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক সমস্যাগুলো বাজেটে বিবেচনায় নেওয়া হলেও বৈষম্যহীন সমাজ গঠনের যে ভিশন আমরা চাই, তা অনুপস্থিত।”

    নাহিদ বলেন, ঋণনির্ভর ও লুটপাটমুখী অর্থনৈতিক কাঠামোর মধ্যে থেকেই বাজেট প্রণয়ন করা হয়েছে, ফলে এতে কর্মসংস্থান বা বেকারত্ব হ্রাসের বাস্তব সম্ভাবনা নেই। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক কমিয়ে আনা হয়েছে, যা প্রবাসীদের প্রতি সরকারের গুরুত্বহীনতার পরিচয় বহন করে।

    ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রত্যাশিত প্রণোদনা না থাকা, ই-কমার্স ও ডিজিটাল লেনদেনে কর বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, “এটা ডিজিটাল অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা।”

    তিনি কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে বলেন, “রেজিম পরিবর্তনের পর এমন সুবিধা কার্যকরভাবে সফল হবে না। বরং এটি বন্ধ করাই উচিত।”

    তবে তিনি শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দকে স্বাগত জানান এবং এই অর্থ যথাযথভাবে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।

    সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন