বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজারে রামনবমী উদযাপন পরিষদের ১০১সদস্যের কমিটি গঠন

    মৌলভীবাজারে রামনবমী উদযাপন পরিষদের ১০১সদস্যের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী মহোৎসব উদযাপন উপলক্ষে মৌলভীবাজার শহরে গঠন করা হল "রামনবমী উদযাপন পরিষদ"। 

    শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শহরের সৈয়ারপুরে শ্রী রাম নবমী মহোৎসব ২০২৫ সালের পুর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতিতে আংশিক ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

    এরপর তা ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় ২০২৪ সালে, এ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক।

    নবগঠিত পরিষদের সভাপতি শ্রী রাজীব কৈরি, সাধারণ সম্পাদক শ্রী দিপলু পাল দ্বীপ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী আদিত্য পাল আদি'কে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর ২০২৪-২৫ খ্রিষ্টাব্দের সভাপতি শ্রী বিজয় সরকার, সাধারণ সম্পাদক শ্রী সাগর দাশ ও সাংগঠনিক সম্পাদক শ্রী শান্ত পালের স্বাক্ষরিত রাম নবমীর প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। শহরে ২০২৪ সালে রাম নবমী উদযাপন শুরু হয় ও ২০২৫ সালে শ্রী বিজয় সরকার সভাপতি ও শ্রী সাগর দাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে।

    সাবেক সাধারণ সম্পাদক সাগর দাশ বলেন, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে সাত্ত্বিকতার সাথে বৃহৎ পরিসরে আয়োজন করার প্রভু শ্রী রাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী মহোৎসবের এতে, হাজার হাজার রাম ভক্তদের উপস্থিতি দেখা যায়। ২৪ ঘন্টা অনুষ্ঠান ছিলো সাত্ত্বিক ভাবে,হয়নি কোনো ডিজে ও তামসিক অনুষ্ঠান, আমাদের কমিটির নিয়ম অনুযায়ী প্রতিবছর নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। সিদ্ধান্ত হয় একবারের বেশি কেউ সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না। 

    এ দ্বারা অব্যাহত রাখার শর্তে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ ২০২৫- ২৬ খ্রিষ্টাব্দ এর অনুমোদন দেয়া হয়। আগামীতে আরও সুন্দর ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে শ্রী রাম নবমী মহোৎসব উদযাপন এর জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

    তিনি আরও বলেন,আমাদের রাম নবমী উদযাপন পরিষদের পাশাপাশি এবার প্রথম বারের মতো ১১ সদস্য বিশিষ্ট হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের অনুমোদন দেয়া হয়। শ্রী রাজীব সূত্রধরকে সভাপতি, শ্রী মঞ্জু সরকারকে সাধারণ সম্পাদক ও শ্রী গোবিন্দ বৈদ্যকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় আমরা আশা করি আগামীতে শ্রী রাম নবমী মহোৎসব ও হনুমান জয়ন্তী শতভাগ সাত্ত্বিকতার সাথে মৌলভীবাজারে রাম নবমী ও অন্যান্য পূজা উদযাপন করা হবে।     


    তিমির বনিক, প্রতিনিধি, মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন