মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে বেতন বকেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

    সাভারে বেতন বকেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিঃএর শ্রমিকেরা বকেয়া বেতন বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় যান চলাচল বন্ধ সহ যানজটের সৃষ্টি হয়।

    সোমবার (২ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাভারের হেমায়েতপুর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের পাওনা বকেয়ার দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। 

    এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    আন্দোলনরত শ্রমিকরা জানান, রোববার (১ জুন) কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের পূর্ব প্রতিশ্রুতি  থাকলেও মালিকপক্ষ তা পরিশোধে ব্যর্থ হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

    শ্রমিকরা জানান, এর আগে কর্তৃপক্ষ গত ১৭ মে এক নোটিশে কারখানাটি পরদিন ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত লে-অফ ঘোষণা করে। এছাড়া ওই নোটিশে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধ করা হবে বলে জানানো হয়।

    পরবর্তীতে ২৫ মে দুপুরে শ্রমিকেরা বকেয়া বেতন নিতে কারখানায় উপস্থিত হলেও মালিকপক্ষ সেদিন শ্রমিকদের বকেয়া পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সেদিন বিকেল সাড়ে ৩টার দিকে কারখানা সংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ২৯ তারিখে বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানায়। কিন্তু ২৯ তারিখেও মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া পরিশোধ করেনি। পরে ১ জুন শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু আশ্বাসের পরেও তাদের পাওনা বকেয়া পরিশোধ করা হয়নি।

    এ বিষয়ে জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ বন্ধ পাওয়া যায়।

    আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবি  শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন