বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ঈদের রাত থেকে

    আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫  ঈদের রাত থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের রাত থেকে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।
    অবশেষে আসছে নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের নতুন কিস্তি। টানা চারটি সিজনের সাফল্যের পর এবার আসছে সিজন ৫।

    রবিবার বিকেলে নতুন মৌসুম বিষয়ে গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে অমি জানান, দর্শকদের অনুরোধেই দুই বছরের বিরতির পর ফিরছে নতুন সিজন। এবার আরও বড় বাজেট ও সিনেম্যাটিক স্কেলে নির্মিত হয়েছে সিরিজটি। তাঁর কথায়, ‘যেখানেই যাই, দর্শকের প্রথম প্রশ্ন—ব্যাচেলর পয়েন্ট কবে আসছে? এই ভালোবাসাই আমাদের চালনা করে।’

    নতুন সিজনের প্রথম আট এপিসোড একসঙ্গে দেখা যাবে ঈদের দিন বঙ্গ অ্যাপে। এজন্য ৪০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। এরপর প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার একইভাবে আরও ৮ এপিসোড রিলিজ পাবে।

    যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই, তারা ইউটিউব ও টিভিতে সাপ্তাহিকভাবে ফ্রি দেখতে পারবেন—প্রতিমাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় বুম ফিল্মস ইউটিউবে প্রথম এপিসোড, ৯টা ৩০টায় চ্যানেল আইতে সম্প্রচার। পরদিন শুক্রবার একই নিয়মে দ্বিতীয় এপিসোড।

    আফগান কোমল পানীয়র বিজ্ঞাপনে নিরব, বিপরীতে ইধিকাআফগান কোমল পানীয়র বিজ্ঞাপনে নিরব, বিপরীতে ইধিকা
    এবার ওটিটিতে সিরিজ আনার কারণ ব্যাখ্যায় নির্মাতা বলেন, ‘গত দুই বছরে ওয়েব কনটেন্ট নির্মাণে সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। সেটাই এবার প্রয়োগ করেছি। ফলে ব্যয় বেড়েছে, যেটা টিভি বা ইউটিউবের একার পক্ষে বহনযোগ্য নয়।’

    সিজন ৫-এর শিল্পী তালিকায় রয়েছেন: মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, মনিরা মিঠু, রানা, শিমুল, ফারিয়া শাহরিন, লালিমা প্রমুখ।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ