বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আর্ক, চিরকুটসহ এক‍াধিক ব্যান্ড ঈদ আয়োজনে গান শোনাবে

    আর্ক, চিরকুটসহ এক‍াধিক ব্যান্ড ঈদ আয়োজনে গান শোনাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে গান শোনাবে আর্ক, চিরকুটসহ একগুচ্ছ ব্যান্ড। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদুল আজহা উপলক্ষে প্রচার হবে চার পর্বের বিশেষ ‘ব্যান্ড শো’। যেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। 

    ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ‘চিরকুট’। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন তাঁরা। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ। ঈদের চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে ‘এফ মাইনর’, ‘মেকানিক্স’, ‘নাটাই’ ও ‘তরুণ’ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো এই অনুষ্ঠানে ৮টি গান পরিবেশন করবে। 

    একই দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে ‘আর্ক’, ‘সিম্ফনি’, ‘অরবিট’ ও ‘রক্স বে রক’। আর্ক’র কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো। এ ছাড়াও সিম্ফনি গাইবে ‘এখনও পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি। 

    ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ড ‘বিজয়’, ‘বেঙ্গল সিম্ফনি’, ‘শুভযাত্রা’ ও ‘আভাস’। 


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ