বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘আনন্দমেলা’ এবারের আয়োজনে থাকছে একাধিক বড় চমক

    ‘আনন্দমেলা’ এবারের আয়োজনে থাকছে একাধিক বড় চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাকিব খানসহ ৪ চমক নিয়ে আসছে ‘আনন্দমেলা’। প্রতিবছরই দর্শকের ঈদের খুশি বাড়িয়ে দেয় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তবে অনুষ্ঠানটির এবারের আয়োজনে থাকছে একাধিক বড় চমক।

    জমকালো ঈদ অনুষ্ঠানের আয়োজন আরও মনোমুগ্ধ করতে এবারের ঈদ আয়োজন ‘আনন্দমেলা’য় অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

    জানা গেছে, পবিত্র ঈদুল আযহার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান খ্যাত শাকিব।

    ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে নাচছেন শাকিব খান।
    এবারের আয়োজনে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি ‘আনন্দমেলা’য় তারকা আড্ডায় অংশ নেবেন শাকিব। সংবাদমাধ্যমে এ তথ্য দেন অনুষ্ঠানটির প্রযোজক সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।
     
    শুধু তাই নয়, এবারের পর্বে শাকিব ছাড়াও অংশ নেবেন একাধিক ঢালিউড তারকা। আয়োজনে থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে গান।
     
    তৃতীয় চমক হিসেবে এ অনুষ্ঠানে রয়েছে পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য, আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরীর কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে নৃত্য পরিবেশনা।
     
    আর চতুর্থ চমক হিসেবে দেখা যাবে ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে টানটান উত্তেজনার গেম শো।
     
    এছাড়া হাস্যরসে ভরা কৌতুক ও মজার মজার নাটিকা এ অনুষ্ঠানকে করে তুলবে আরও উপভোগ্য। আশা করা হচ্ছে, বিটিভির ‘আনন্দমেলা’র ঈদ আয়োজনের সব রেকর্ড ভাঙবে এবারের জমকালো পর্ব।

    অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের মনোমুগ্ধকর উপস্থাপনায় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ